বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।

৭ মাস পর আর্জেন্টিনার অনুশীলনে মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুয়েনস আইরেসের রৌদ্রজ্জর সকালের আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন বিশ্ব ফটুবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ের নায়ক। দলে যোগ দিয়েই সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইন্টার মায়ামি তারকা। ২০২২ সালে মরুর বুকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আলবিসেলেস্তেদের।

ফাইনালে ফ্রান্সের স্বপ্নভেঙ্গে উজ্জীবিত একটা দল নিয়ে দেশকে তৃতীয় বিশ্বকাপ উপহার দেন মেসি। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কাতার ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা জানা নেই সমর্থকদের। তবে, এখনও আশা ছাড়েননি তারা। এবার চিলি ও কলম্বিয়া ম্যাচ সামনে রেখে মেসির ফেরাটা একটু আলাদা।

কারণ, জাতীয় দলের হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছর নভেম্বরে। ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে গোল পাননি তিনি। পরের ম্যাচে জয়ে সেই মেসি নৈপুণ্যে পেরুকে হারিয়ে জয়ে ফেরে আলবিসেলেস্তে। ১৯ নভেম্বর খেলা সেই ম্যাচে লাউতারো মার্টিনেজের গোলে অ্যাসিস্ট ছিলো তার।

তবে, নতুন বছরে ইনজুরির কারণে মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। তাকে ছাড়াই অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে দাপুটে জয় পায় আর্জেন্টিনা। জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ম্যাচে নিজেকে ফিরে পেতে চান আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনায় আসার আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসেন মেসি। দুই গোল ও তিন অ্যাসিস্টে ৫-১ গোলে কলম্বাসকে হারায় মায়ামি। মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে ৫ গোল করেছেন মেসি। তার নৈপুণ্যেই পয়েন্ট টেবিলের ছয় নম্বর থেকে তিনে উঠে এসেছে মেসি।

বিশ্বকাপ বাছাই শেষেই ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়ে যাবে মেসির। মায়ামির হয়ে আগামী ১৪ জুন ফ্লোরিডায় মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে তারা। এছাড়াও মেসির লড়তে হবে এফ সি পোর্তো ও পালমিরেইসের বিপক্ষে। ক্লাব বিশ্বকাপের আগেই বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ মেসির কাছে। যদিও দশ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপ বাছাইয়ের টিকিট। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫,  /বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit