শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আশুলিয়ায় ওলামা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন  ওলামা দল আশুলিয়া থানা কমিটির নেতৃবৃন্দ। এ-উপলক্ষ্যে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সোমবার দুপুরে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার এবাদুল্লাহ জামে মসজিদে ওলামা দলের থানা কমিটির উদ্যোগে এই দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ঢাকা জেলা ওলামা দলের আহবায়ক এইচ এম মাসুদ রানা ও প্রধান আলোচক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক বদরুল আলম সুমনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান দেওয়ান।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব রবিউল আওয়াল, ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী মিয়া, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক  ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী সানোয়ার হোসাইন।আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ওলামা দল নেতা সৈয়দ নুরে আলম, ওলামা দল নেতা শাহারিয়ার ইসলাম ড্রিম, জাহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট জহিরুল ইসলাম সোহেল, মাওলানা আবু সাঈদ, হারুনুর রশিদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা ইনামুল হাসান, সেলিম ভূঁইয়া, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, মিজানুর রহমান বাচ্চু, এস আলম শুভ, নাজমুল ইসলাম মিঠু ও অলি মাহমুদ সহ আরও অনেকে। সবশেষে দোয়া ও মুনাজাত  পরিচালনা করেন, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মাওলানা তাওহীদুল ইসলাম। 
এসময় প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনিই হলেন স্বাধীনতার ঘোষক। খাল খননের মাধ্যমে দেশের জলাবদ্ধতা দূরীকরণ  ও মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিএনপি এই দেশের যে উন্নয়ন করেছিল, তা অন্য কোন রাজনৈতিক দল করতে পারেনি।
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৫, /বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit