বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

চৌগাছায় একরাতে ৬টি ট্রান্সফর্মা চুরি !

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুটি নলকূপের ছয়টি ট্রান্সফর্মা চুরি হয়েছে। সোমবার (২ জুন) উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী গ্রামের মাঠে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীরা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নলকূপের মালিক সিংহঝুলী গ্রামের নজরুল ইসলাম ও জামলতা গ্রামের রবিউল ইসলাম জানান, চোরেরা গভীর রাতে সিংহঝুলী গ্রামের মাঠ থেকে আমাদের নলকূপের ছয়টি ট্রান্সফর্মা চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন আমরা পাহারা দিয়ে থাকি।

ঘটনার দিন রাত ১ টার দিকে বাসায় চলে আসি। পরে সোমবার সকালে মাঠে গিয়ে দেখি ছয়টি ট্রান্সফর্মা চুরি হয়ে গেছে। এ ঘটনায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। উল্লেখ্য ২৬ মে সোমবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের মৎসরাঙ্গা মাঠ থেকে চৌগাছা পৌর এলাকার বিশ্বাস পাড়া গ্রামের আহসান হাবিবের নলকূপের ৩টি ট্রান্সফর্মা চুরি করে নিয়ে যায় চোরেরা।

যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির মুহাম্মদ শোয়ায়েব বলেন, ট্রান্সফর্মা চুরির ঘটনাটি খবর পেয়ে আমরা সেখানে সরজিমিনে গিয়েছিলাম। দুঃখ জনক হলেও সত্য এ অঞ্চলে ট্রান্সফর্মা চুরির ঘটনা বেশী। নলকূপের মালিকদেরকে পাহারা জোরদার করতে হবে। সে সাথে পুলিশ প্রশাসন তৎপরতা দেখালে প্রতিরোধ করা সম্ভব হবে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit