শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বড় আকারের গরু নিয়ে বিপাকে খামারিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : ঈদের বাকি মাত্র কয়েকদিন। পশুতে যেমন ভরে উঠেছে হাট, তেমনি বাড়ছে ক্রেতা সমাগমও। তবে বেচাকেনা নিয়ে সন্তুষ্ট নয় খামারি ও ব্যাপারিরা। সরেজমিনে দেখা যায়, কোরবানির ঈদের জন্য পালন করা বিশাল আকারের গরু ‘লাল মাস্তান’ নিয়ে গাবতলী হাটে এসেছেন মালিক শেফালি আক্তার। দাম হাঁকছেন ২০ লাখ টাকা। কিন্তু মিলছে না ক্রেতা।

শেফালি বলেন, ২০ লাখ টাকা দাম চেয়েছি। কিন্তু বিক্রি করতে পারছি না। তাই কিছু কমে হলেও বিক্রি করে দিতে চাই। এছাড়া আরও অনেক বিক্রেতাই জানান বিপাকের কথা। এলাকায় বড় গরুর ক্রেতা না পেয়ে গাবতলী হাটে এনেও বিক্রি করতে পারছেন না বলে জানান তারা।
 
আর ক্রেতারা বলছেন, এ বছর গরুর দাম তুলনামূলক বেশি। এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, গাবতলী হাটের ইজারাদার প্রতিনিধি কে এম ইয়াহিয়া সামি বলেন, নিরাপত্তার জন্য সেনাবাহিনী এখানে আলাদা একটি ক্যাম্প করেছে। এছাড়া পুলিশ, র‌্যাব, আনসার সদস্যদের জন্য আলাদা করে জায়গা করে দেয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সেইসঙ্গে নিরাপত্তা জোরদারের পাশাপাশে পশুর চিকিৎসায় হাটে কাজ করছে একাধিক মেডিকেল টিমও।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit