বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

নওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন ’ এর আত্মপ্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারন করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন ।’ এটি মূলত সাহিত্য বিষয়ক ছোট কাগজ। পত্রিকাটি প্রতি ৩মাস পর পর প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে জুন মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে।এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় পার্কভিউ রেস্টুরেন্টের সেমিনার রুমে এক আরম্ভরপূর্ণ অনুষ্টানের মাধ্যমে পত্রিকাটির যাত্রা শুরু হয়। 
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান ও কথা সাহিত্যিক রবিউল করিম, লেখক ও সাংবাদিক বরেন্দ্র ফরিদ, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মনোয়ার লিটন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সভাপতি আজাদ হোসেন মুরাদ, ‘পুষ্প কেতন পত্রিকার সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুল নয়ন, যাযাবর ব্যান্ডের ভোকাল খাদেমুল ইসলাম ক্যাপ্টেন এবং কবি ও গল্পকার মমিনুল ইসলাম। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রুবেল হোসেন, সুমন আলী, শাহাদৎ রাজীন সাগর,সজিব হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, এক সময় সাহিত্য আন্দোলনের প্রধান বাহন ছিল ছোট পত্রিকা বা লিটলম্যাগ। কিন্তু নানা সংকটে লিটলম্যাগের কলেবর ছোট হয়ে গেছে। প্রকাশকরা অনেকেই অর্থসংকটে তাদের প্রকাশনা বন্ধ করে দিয়েছেন। প্রান্তিক এই জেলা থেকে প্রকাশিত ‘পুষ্প কেতন” পত্রিকাটি  তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাবে।’

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit