বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে: দুদক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে, এখানকার দুর্নীতি কতটা কমানো সম্ভব, দায়িত্ব নেওয়ার পরে প্রথমেই সেই চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকালে নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সরকারের অধঃপতনের কারণের মূলে দুর্নীতি। দুর্নীতি কমিয়ে রাখা গেলে ভালো থাকা যাবে, সরকারও স্বস্তিতে থাকবে।

দুদকের মামলার আসামি খালাস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুদকের মামলার আসামি কিন্তু দুদক ছাড়ে না, যারা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক আপিলও করছে। এ ব্যাপারে আদালত, সাংবাদিক সবার দায়িত্ব রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে দুর্নীতি দমন করা সম্ভব।

পরে ড. মোহাম্মদ আবদুল মোমেন বরিশাল সার্কিট হাউসে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সভায় বরিশালের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit