শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নরসিংদীতে শিশু শহীদদের স্মরণে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : জুলাই পূর্ণজাগরণ ২০২৫ উপলক্ষে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভূইয়ম ও পাইকারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কবিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, নরসিংদী জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সমাজকর্মী আলহাজ্ব মহবুব আলম। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব মহবুব আলম বলেন, “জুলাই পূর্ণজাগরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রতিশ্রুতি। শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তিনি আরও ঘোষণা দেন, “২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তি অর্জন করবে, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত উদ্যোগে ‘আছিয়া তৈয়ব স্মৃতি বৃত্তি’ প্রদান করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের  সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান রমজান, আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ও ছাত্রদল নেতা আশিক মিয়াসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit