শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

‘পরিষ্কার কথা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে’

আলি হায়দার ,উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৯২ Time View
আলি হায়দার ,উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): ড. ইউনূস সাহেব আপনি যদি অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করেণ,  তাহলে আপনাকে জানিয়ে দিতে চাই- তারেক রহমান যদি আগামী দিনে অন্তর্বতীকালীন সরকারকে ঘেড়াওয়ের ডাক দেয়, তাহলে সরকারের এক ঘন্টা টিকে থাকার ক্ষমতা নাই। আমাদের পরিষ্কার কথা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।শনিবার (৩১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক (চাইনিজ)।
ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোহা. ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে ততবার ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, জাতীয়তাবাদী দল কখনো ভোটকে ভয় পায় না। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে এ দলকে দাবিয়ে রাখতে চায়।তিনি আরো বলেন, বিএনপি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করলো ভোটের জন্য, জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য। আন্দোলনের মাধ্যমে হাসিনাকে বিদায় করে ড. ইউনূসকে নিয়ে আসা হলো একটি নির্দলীয় নিরেপক্ষ নির্বাচনের জন্য। কিন্তু আমার কী দেখলাম- ড. ইউনূসের অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ঐ ফ্যাসিস্ট হাসিনার মত কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, আজকে তাঁরা ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে না। ভোটকে বিলম্ব করে একটি কিংশ পাটি তৈরি করেছে। যারা আজকে সাড়া বাংলাদেশে চাঁদাবাজির সাথে জড়িত, যারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি বুক করে নিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। ওই সব দলকে নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে।ভোলাহাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিষেশ অথিতির বক্তব্য দেন জেলা বিএনপির  সদস্য মু. মোজাম্মেল হক চুটু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সোভহান মাষ্টার, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জেলা বিএনপির সদস্য মো.  সারোয়ার জাহান, মো. ইসমাইল বিশ্বাস, মো. গনি হামিদ চৌধুরি, জেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. ফারুক হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন।

বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যার সাহসিকতা ও আত্মত্যাগ আজও দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণা জোগায়। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন তারা।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৫, /সকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit