শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে খাদে, আহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২০ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।

আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতরা সবাই বাসের যাত্রী। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়া বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit