শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে পশুর হাট ও পণ্য পরিবহণে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি :  কোরবানীর পশুর হাট ঘিরে চাঁদাবাজি বন্ধে অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাঙামাটির পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ নিজে নেতৃত্ব দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষদের চাঁদাবাজদের হাত থেকে রক্ষায় পাহারা দিচ্ছেন। পুলিশের এমন উদ্যোগে প্রশংসা করছেন ব্যবসায়ি থেকে শুরু করে চালক-শ্রমিক সকলেই।

 
কোরবানীর ঈদ এলেই সাধারণত সারাদেশেই পশুর হাটগুলো ঘিরে চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মের খবর পাওয়া যায়। রাঙামাটিতেও এর ব্যতিক্রম নয়। তবে এবার রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন তার আওতাধীণ পুলিশ কর্মকর্তাদের এবিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন।

 
তারই ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদাবাজ ও বিশেষ দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সার্বিক সহায়তায় মাঠে নেমেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। শনিবার দুপুরে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে কোরবানীর পশুর হাট ও কাচাঁমাল লোড-আনলোডের সময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উদ্দিন তার সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ব্যবসায়ি ও পরিবহণ শ্রমিক ও চালক-শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে কথা বলেন এবং চাঁদাবাজি বন্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা মাইকিং করে জানিয়ে দেন। ওসি বলেন, এই ট্রাক টার্মিনাল শ্রমিকদের নিজস্ব জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম।
 
কোনো বিশেষ গোষ্টি বা দলের পক্ষ থেকে বাহির থেকে কেউ এসে গরুরহাট এবং টার্মিনালে চাঁদাবাজি করবে এটা মেনে নেওয়া যায় না। পুলিশ বা নিরাপত্তাবাহিনীর নাম ভাঙ্গিয়ে যে বা যাহারা কোনো ধরনের অপকর্ম করলে তাদের পরিচয় পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে চাঁদাবাজ ও অপকর্মকারিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবানর জানিয়েছেন ওসি।

 
তিনি বলেন, রাঙামাটির পুলিশ সুপার নিজেই প্রতিনিয়ত কোরবানীর পশুর হাটসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারই প্রত্যক্ষ পরিচালনায় পুলিশের প্রত্যেক সদস্য রাঙামাটিবাসীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপকর্মকারীদের কোনো ধরনের ছাড় দেবেনা কোতয়ালী থানা পুলিশ। এদিকে, বিগত দুই দশকে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেয়নি জানিয়ে স্থানীয় ব্যবসায়িরা রাঙামাটি কোতয়ালী থানার ওসির এমন সাহসি ও সমযোপযোগী সিদ্ধান্তে সন্তোষ্ট প্রকাশ করে এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit