বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

হেলমেট টানাটানির ঘটনায় ৩ ক্রিকেটারের শাস্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : অনুমিত ছিল—শাস্তি পেতে যাচ্ছেন টিসেপে এনটুলি। তবে হেলমেট টানাটানির কাণ্ডে তিনি একাই নন, আরও দুজনকে শাস্তি শোনানো হয়েছে। বাজে ভাষা ব্যবহার করায় শাস্তি শুনেছেন বাংলাদেশের রিপন মন্ডল। একই অভিযোগে সাসপেনশন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মিকায়েল প্রিন্স।

বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ইমার্জিং দলের ৪ দিনের টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। সেদিন খেলার ১০৫তম ওভারের শুরুতেই ছক্কা হাঁকান রিপন। এরপর টাইগার দুই ব্যাটার ক্রিজের মাঝে কথা বলছিলেন। সেসময় তেড়েফুঁড়ে রিপনের দিকে আসেন এনটুলি। সজোরে মারেন ধাক্কা। কি হচ্ছে বুঝে ওঠার আগেই প্রোটিয়া স্পিনার রিপনের হেলমেট ধরে টানতে থাকেন।

মাঠের আম্পায়ার এসে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রোটিয়া ক্রিকেটার থামেননি। রিপনও বেশ কয়েকবার বাধা দিয়েছেন। কিন্তু হেলমেট ধরে বেশকিছুক্ষণ ঝাকানোর পর আঙুল তুলেও শাসিয়েছেন এনটুলি। এরপর আবারও তেড়েফুঁড়ে এসেছিলেন। মাঝে প্রিন্সও রিপনকে শাসান।

টিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল, এনটুলি মেজাজ হারিয়ে মাত্রা ছাড়ানো আচরণ করছিলেন। মাঠের আম্পায়ার এসে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রোটিয়া ক্রিকেটার থামেননি। রিপনও বেশ কয়েকবার বাধা দিয়েছেন। কিন্তু হেলমেট ধরে বেশকিছুক্ষণ ঝাকানোর পর আঙুল তুলেও শাসিয়েছেন এনটুলি। এরপর আবারও তেড়েফুঁড়ে এসেছিলেন।

ওই ঘটনা সামাল দিতে বাকি খেলোয়াড়েরাও পিচের কাছে জড়ো হন। ক্রিকেট মাঠে এমন আক্রমণাত্মক আচরণ সাধারণত দেখা যায় না। বড়জোর কথার লড়াই চলে। কিন্তু শরীরে আঘাত করা হয় না। এনটুলি দুটোই করেছেন। রিপনের স্লেজিং (করেছে কিনা নিশ্চিত নয়) এর জবাবে তিনি স্লেজিংয়ের পাশাপাশি রিপনকে শারীরিকভাবেও আঘাত করেছেন।

ওই ঘটনায় তিনজন শাস্তি পেয়েছে। ‘বাজে ভাষা’ ব্যবহার করে দুটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন রিপন। আর রিপনকে ধাক্কা ও হেলমেট ধরে টানায় চারটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে এনটুলিকে। একই ঘটনায় রিপনের সঙ্গে তর্কে জড়িয়ে আঙুল উঁচিয়ে কথা বলায় একটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন প্রিন্স। এই পয়েন্ট অনুযায়ী ক্রিকেটারদের বিরুদ্ধে বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ব্যবস্থা নেবে। এছাড়া শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit