সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এম এ  রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৭ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর উত্তম খেতাবে ভূষিত এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ মে) দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও যশোর-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলীবুদ্দীন খান, মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল, স্বরুপদাহ ইউনিয়ন সভাপতি জহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফুলসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মান্নান, সিংহঝুলী ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফারুক হোসেন, রাজু আহমেদ, যুবদল নেতা ইলিয়াস হোসেন, লিটন হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, কৃষক দলের সভাপতি আজগর আলী ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, সদস্য আল মামুন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য নেতা। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধের পথে উজ্জীবিত করেছিল। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit