শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বৃষ্টির তোড়ে ড্র মেনে নিল বাংলাদেশ-দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচের নিয়তি যে ড্র, তা আগেই বুঝা গিয়েছিল। কারণ তৃতীয় দিন শেষেও দুই দলেরই একটি করে ইনিংস বাকি ছিল। বৃষ্টির তোড়ে শেষ পর্যন্ত সেই ড্র-ই মেনে নিতে হয়েছে দুই দলকে।

চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছিল। তাই ঢাকায় দ্বিতীয় চার দিনের ম্যাচটা সিরিজ নির্ধারণী হয়ে ওঠে। তবে এই ম্যাচে চলেছে বৃষ্টির আধিপত্য। তৃতীয় ও চতুর্থ দিনে কোনো বলই মাঠে গড়ায়নি।

মিরপুরে দ্বিতীয় চার দিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন ইফতিখার হোসেন ইফতি। ৯১ রান আসে মঈন খানের ব্যাটে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোগাকানে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৪২.৩ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। তাতে ৬ উইকেটে ১৫২ রান তোলে দলটি। এরপরই শুরু বৃষ্টি। এই বৃষ্টিতে শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ায়নি।

মাঠের খেলায় অপূর্ণতা থাকলেও এই সিরিজে আলোচনার খোরাক জুগিয়েছেন বাংলাদেশের রিপন মন্ডল ও দক্ষিণ আফ্রিকার সেপো ইনোসেন্ট এনতুলি। ম্যাচের দ্বিতীয় দিনে। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। এই বিতর্ক সঙ্গী করেই সিরিজের ইতি ঘটেছে।

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৫, /বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit