শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পুশ ইনের মাধ্যমে দেশে এজেন্ট ঢুকিয়ে দিয়ে চক্রান্ত করছে ভারত—–সারজিস আলম

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে সামান্যতম কোনো আপস নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ ইনের মাধ্যমে এজেন্ট ঢুকে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত । তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার  (২৯মে) লালমনিরহাট পাটগ্রাম  উপজেলার টোরাঙ্গি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতের আশ্রয়ে থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।

এনসিপি নেতা সারজিস আলম আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষ বরাবরই অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে। 

তিনি আরও বলেন, আমরা বলতে  চাই  লালমনিরহাট জেলা সবচেয়ে সুবিধাবঞ্চিত। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি।

তিনি বলেন, রাস্তাঘাটগুলোর কী অবস্থা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে শুধু বিল্ডিং আছে ডাক্তার নাই তাদের থাকার মত পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করতে হবে। ‘রাজনৈতিক দল দেখার দরকার নাই। মার্কা দেখার দরকার নাই। যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।’

উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা? সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলব। এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার  জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার  ভালো লোককে ভোট প্রয়োগ করবেন। পথ সভায় উত্তরাঞ্চলে অন্যতম  সংগঠক রাসেল মাহমুদ সঞ্চালনায়(এনসিপি)’র জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit