মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

দেশের রিজার্ভ আরও কিছুটা বাড়ল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৫৭৯৯ দশমিক ৫৫ মিলিয়ন বা ২৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৭৯৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০৫৬২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০২৭২ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit