বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের সম্মানে ৪৮ যোদ্ধাকে চেক বিতরণ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত ‘সি’ ক্যাটাগরিভুক্ত ৪৮ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই চেক বিতরণ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই‌ চেক বিতরন অনুষ্ঠানে এমময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সহকারী কমিশনার শামিমা নাছরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব মো. হামিদুর রহমান, সংগঠক বিপ্লব হোসেন, ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান আশিক, সদস্য সচিব মো. মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য আল ইমরান সরকার ও মাজেদুল ইসলাম মৃদুলসহ জুলাই যোদ্ধারা।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশের ন্যায় উত্তরাঞ্চলে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা মূল্যস্ফীতি, দুর্ভিক্ষ ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী অবস্থানকে প্রকাশ করে। এই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা অনেকেই নিহত, আহত ও নির্যাতিত হন। রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি এই আর্থিক সহায়তা তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি প্রয়াস মাত্র।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই চেক শুধুই আর্থিক অনুদান নয়, বরং ইতিহাসের ধারক ও বাহক এই যোদ্ধাদের সম্মানিত করার একটি প্রতীক। তাঁদের আত্মত্যাগের গল্প আমাদের আগামী প্রজন্মকে সচেতন করবে।”

আহত যোদ্ধারা তাঁদের অভিব্যক্তিতে জানান, সরকারি সহায়তা পেয়ে তাঁরা সম্মানিত বোধ করছেন এবং তাঁদের দাবি, এই গণঅভ্যুত্থানকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে ভবিষ্যতেও পদক্ষেপ গ্রহণ করবে এবং তাঁদের স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আরও সুসংহত করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit