শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাকিস্তানিদের যা বললেন মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ নিয়ে আবারও পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদের অবসান ঘটাতে সে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। পাকিস্তানকে হয় শান্তি বেছে নিতে হবে, নয়তো তার গুলি প্রস্তুত রয়েছে।

সোমবার গুজরাটে ‘রোড শো’ থেকে জনসভা; একাধিক কর্মসূচি ছিল মোদির। প্রথমে গুজরাটে দাহোদে জনসভা করেন তিনি, পরে ভুজে। 

সেই জনসভায় মোদি বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে নাগরিকদেরই এগিয়ে আসতে হবে। সুখে-শান্তিতে দিন কাটাও, রুটি (খাবার) খাও, নয়তো আমার গুলি তো আছেই!

মোদীর ভাষণে উঠে এসেছে পর্যটন থেকে অর্থনীতির কথাও। ভুজের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত পর্যটনে বিশ্বাস করে। কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদকেই পর্যটন হিসাবে বিবেচনা করে, যা বিশ্বের জন্য খুবই বিপজ্জনক। আমি পাকিস্তানের জনগণের কাছে জানতে চাই, কী অর্জন করেছে তাদের দেশ? আজ ভারত বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। সেখানে আপনাদের (পাকিস্তান) অবস্থা কোথায়?’’

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /সকাল ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit