রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়ম জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। শরীয়তপুর টাইলস-স্যানেটারী-থাই ও হার্ডওয়ার ব্যবসায়িদের ইফতার দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতার আসামী আমানুলের স্বীকারোক্তি মূলক জবানবন্দী বড়পুকুরিয়ার কয়লাতে আগুন বিক্রি না করায় লাখ লাখ  টাকা রাজস্ হারাচ্ছে সরকার বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি ভারত-উইন্ডিজ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক!

ইউক্রেনে ‘নজিরবিহীন’ রুশ হামলা, যা বলল ক্রেমলিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী সম্প্রতি রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে যে নজিরবিহীন হামলা চালিয়েছে, তা নিয়ে কথা বলেছে মস্কো। এ হামলা ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার বেসামরিক অবকাঠামো ও সামাজিক স্থাপনায় হামলার পাল্টা জবাব বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোমবার এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইউক্রেনীয়রা আমাদের সামাজিক অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আমাদের হামলাগুলো প্রতিশোধমূলক এবং তা কেবল ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষবস্তু করছে’।

এর আগে রোববার ইউক্রেনের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে এই হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। 

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়া বলে দাবি করছে। তাদের মতে, এসব হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুতকারক কারখানা, ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। 

আর নির্ধারিত এসব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলেই দাবি করেছে মন্ত্রণালয়টি। পেসকভের অভিযোগ, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের হামলাগুলোকে উপেক্ষা করে আসছে এবং রাশিয়ার প্রতিক্রিয়ামূলক হামলার নিন্দা করে যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রুশ হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিবেচনার কথা জানিয়েছেন। সূত্র: তাস

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit