বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

ড. ইউনূস এমন সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ ফের অস্থিতিশীল হয়: মান্না

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : ড. ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে দেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাস্থ্য খাত সংস্কার ও সর্বজনীন সুরক্ষা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। 

মান্না বলেন, ড. ইউনূস কেন চলে যেতে চাইবেন। দেশের মানুষ তার ওপরেই ভরসা করে। উনি যে দায়িত্বে আছেন, দেশের মানুষের প্রতি প্রফেসর ইউনূসের যে দায়বদ্ধতা- তাতে স্যার এমন করতে পারেন না। তিনি বলেন, আপনি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের নির্বাহী প্রধান। আপনি কারও জন্য বিশেষ সুবিধা করে দিতে পারেন না। আর যারা এই অল্প সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের ওপর অভিমান করে আপনি চলে যেতে পারেন না। 

প্রধান সেনাপতি নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সেটা হয়তো তিনি বলতে পারেন না। কিন্তু কথা তো ঠিক। নির্বাচনের রোডম্যাপ তো ঘোষণা করতে হবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না কেন? সংস্কারের জন্য? কতটুকু অগ্রগতি হয়েছে? অগ্রগতির সম্ভাবনা আছে? যেটুকু ঐকমত্যের ভিত্তিতে হওয়া সম্ভব, সেটা তো এখনই করা যায়। আর ঐকমত্য ছাড়া তো কিছুতে হাত দেওয়া যাবে না। যত বিতর্কই হোক, আমাদের একসঙ্গে চলতে হবে। আমি প্রত্যাশা করি, ড. ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় এতে আরও বক্তৃতা করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য প্রফেসর লিয়াকত আলী, এআই বিশেষজ্ঞ প্রফেসর খন্দকার এ মামুন, দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit