শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিষয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো.জসিম উদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় এ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন।

নোটিশ পাঠানোর পর আইনজীবী জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো.ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ।

শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট সরাসরি খারিজ করে দেন। রায় ঘোষণার পর আপনি (সারজিস) ভেরিফায়েড মেটা (ফেসবুক) আইডিতে ১১টা ৪৯ মিনিটের দিকে একটি প্রতিক্রিয়া দেন। যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের এক স্তম্ভ বিচার বিভাগের বিষয়ে অসম্মান দেখিয়েছেন। যেটা মর্যাদাহানিকর ও আদালত অবমাননা।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit