সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

যমুনায় প্রবেশ করেছে এনসিপির প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদেল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা যমুনায় প্রবেশ করে।  

প্রতিনিধি দলটিতে আরও রয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা। এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। শনিবার (২৪ মে) রাত ৮টার কিছু পরে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

এর আগে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit