বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
চীন সফরে যাচ্ছেন পুতিন ঋণের বোঝা হালকা করতে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে ইচ্ছুক গম্ভীর বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের লেবাননে মানবিক সহায়তার ৬৩ শতাংশ বন্ধ, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

রেগে পানের পাত্র ছুড়ে মারেন নৃত্যগুরু, পা কাটে রেখার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫ Time View

বিনোদন ডেস্ক : রেখা, বলিউডের স্টার আইকোন, যাকে নিয়ে আজও ভক্তরা নস্ট্যালজিয়া। একের পর এক হিট সিনেমা যার ঝুলিতে, যার রূপে মুগ্ধ আট থেকে আশি, তাকেই নাকি একবার শুনতে হয়েছিল, তিনি নিজের চেহারাটা আয়নায় দেখেননি, তিনি অভিনেত্রী হতে এসেছেন? 

এখানেই শেষ নয়, রেখার ভাষ্য, তাকে মারও খেতে হয়েছিল। একবার কপিল শর্মা শোতে এসে সেই অভিজ্ঞতার কথা জানান রেখা। যদিও তা খুব একটা তিক্ত নয় নায়িকার কাছে। তিনি বলেন, তখনকার দিনে সবটাই ভীষণ স্নেহের ছিল। সম্পর্কগুলো ছিল পরিবারের মতো।

রেখাকে প্রশ্ন করা হয়, আপনি কখনও পরিচালকের কাছে বকুনি খেয়েছেন? জবাবে রেখা বলেন, প্রচুর। শুধু বকুনি নয়, মারও খেয়েছি। তখনকার দিনে অনেক বেশি কাছের হতো সম্পর্কগুলো। পরিবারের মতো। তাই শাসনও চলত। কেবল সিনেমার পরিচালকের থেকে নয়, নাচের কোরিওগ্রাফারের বকুনিও খেয়েছি। বিশেষ করে দক্ষিণ ভারতের যে নৃত্যগুরু ছিলেন, তারা ভীষণ অনুশীলনের বিষয় কড়া হতেন। 

তিনি বলেন, হীরালাল মাস্টার একবার আমায় বলেছিলেন, তুই অভিনেত্রী হতে এসেছিস? আয়নায় মুখ দেখেছিস? এটা কর। সবটাই যদিও খুব স্নেহের সঙ্গে বলতেন। একবার আমার ওপর খুব রেগে গিয়েছিলেন। একবার, দুবার, তিনবার, একই জিনিস হচ্ছে… রেগে গিয়ে হাতের কাছে থাকা পানের পাত্র ছুড়ে মেরেছিলেন। মুহূর্তে আমার পা কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit