শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপির প্রতি যে আহ্বান জানালেন সারজিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি নানা ইস্যু নিয়ে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতাদের মধ্যে কথার লড়াই চলছে। মাঠ পর্যায় থেকে শীর্ষ নেতাদেরও কেউ কেউ এক দল আরেক দলকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। ফলে তিক্ততা বাড়ছে। এ অবস্থার মধ্যেই বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। গণহত্যা, মৌলিক সংস্কার ও খুনি হাসিনার বিচারের রোডম্যাপ-এর দাবিও সমান গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাস তিনি এসব কথা বলেন।

সারজিস আলম লেখেন, আজকে বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া।

তিনি আরও লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহিদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।

আহ্বান জানিয়ে তিনি বলেন, তাই সালাহউদ্দিন ভাইসহ বিএনপির কাছে আহ্বান থাকবে, নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান।

বিএনপি শুধু নির্বাচন চায় মন্তব্য করে সারজিস বলেন, এত বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit