শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের পদত্যাগ চাইলেন রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেছেন। রিজভীর অভিযোগ, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রামে ড. খলিলুরের কোনো অবদান নেই।

তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিলুর কোথায় ছিলেন। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ড. খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা দেশের মানুষকে বিস্মিত, হতবাক, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। তিনি অভিযোগ করেন, ড. খলিলুর রহমান তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে এই বক্তব্য দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ড. খলিলুর রহমানের এহেন বক্তব্য নিঃসন্দেহে আত্মগরিমার বহিঃপ্রকাশ এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তোলেন, ড. খলিলুর কীভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। রিজভী দাবি করেন, ড. খলিলুর রহমান ‘মানবিক করিডোর’ ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশকে অস্থির করার চেষ্টা করছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, তারেক রহমান জীবনের নিরাপত্তার অভাবে দেশে ফিরতে পারছেন না। তিনি ড. খলিলুরের ‘ধান ভানতে শিবের গীত’ প্রবাদের মতো মন্তব্যকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেন। রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, আপনি এমন একজনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, যার দেশের জন্য কোনো দৃশ্যমান অবদান নেই।

রিজভী ড. খলিলুরকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানান। তিনি বলেন, রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit