সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার উত্তেজনার মাঝেও থামেনি বাণিজ্য, হরমুজে সর্বোচ্চ পারাপার ইরান যুদ্ধের প্রভাব: চীনের পরিবেশবান্ধব প্রযুক্তি রপ্তানিতে জোয়ার ৫০ বিলিয়ন ডলারের চমক, মোদির টেবিলে কী নিয়ে এলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট লি দীর্ঘ বিরতির পর অবশেষে আমিরাতের স্কুলগুলোতে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা ‘ইরানের হামলায়’ নিহত কনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা জীবাশ্ম জ্বালানি বর্জনে কলম্বিয়ায় বসছেন বিশ্ব নেতারা ‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

বাসায় অগ্নিকাণ্ড! বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানালেন বাপ্পা মজুমদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে বাসায় অগ্নিকাণ্ড ঘটার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানান বাপ্পা। লেখেন,আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।

ঠিক কীভাবে এ অগ্নিকাণ্ড থেকে সংগীতশিল্পী ও তার পরিবার প্রাণে বাঁচলেন জানতে চাইলে সংবাদমাধ্যমে তিনি বলেন,প্রথমে ইন্টারকমে কল পেয়ে জানি বিল্ডিংয়ে আগুন লেগেছে। পরিবারের সবাইকে নিয়ে বের হতে চেষ্টা করি। কিন্তু চারদিকে আগুনের ধোঁয়ায় কিছুই দেখতে পারছিলাম না।

স্ত্রী, অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

বাপ্পা আরও বলেন,হঠাৎ আগুনের আঁচ মুখে লাগে অনুভব করি। আমি অনেক ঘাবড়ে যাই। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। তখন পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করি। তারপর সবাইকে নিয়ে বাসা থেকে নিরাপদে বের হই। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী তানিয়া হোসাইনকে। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:৩৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit