মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় উলিপুরে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭২ Time View

শিমুল দেব,  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক সদ্য ঘোষিত উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকালে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার লোকের উপস্থিতিতে নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্রসহ আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় মঞ্চে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল প্রমুখ।  সমাবেশে বক্তারা, উপজেলা ও পৌর বিএনপির কমিটি প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকারসহ উলিপুরের মাটিকে বিএনপির দূর্গ হিসাবে গড়ে তোলার ঘোষনা দেয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ চারমাস পর গত (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৫, /সকাল ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit