শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব নাগরিক সেবা বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।

ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। এ ছাড়াও কর্মবিরতিতে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো। তাই সব পরিষেবা বন্ধ রয়েছে।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit