শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে— এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এবছর কোরবানির আগেই পশুর চামড়া সংরক্ষণে মাদরাসা, এতিমখানাসহ প্রান্তিক পর্যায়ে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে৷ পাশাপাশি চামড়া সংরক্ষণের প্রায়োগিক বিষয় ভিডিও চিত্রের মাধ্যমে প্রচার করা হবে। এ সময় পশুর হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার বলেন, এই বছর স্থল, নৌপথের পাশাপাশি রেলপথেও পশু পরিবহন হবে। এছাড়া, পশুর চিকিৎসা নিশ্চিতে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিক থাকবে বলেও জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেন, পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। পাশাপাশি খোলা হবে হট লাইন নাম্বার। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit