শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনের পক্ষপাতমূল আচরণের অভিযোগে তুলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপির কর্মসূচি ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেয় দলটি।

গত রাতের সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের কারণে এনসিপি ইসির ওপর ভরসা রাখতে পারছে না বলেও জানান এনসিপি নেতারা। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।

এদিকে, এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সামনে।

কয়েক স্তরে ব্যারিকেড দিয়ে সেখানে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit