শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

দেশে ফিরলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৮ Time View

ম্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা ৫টায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ-ফয়সালদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। অবশেষে ফের রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায়। 

খেলোয়াড়দের নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর নিশ্চিত করেছে বাফুফে।বাফুফে থেকে জানানো হয়, ‘বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়।’ 

সবশেষ আপডেট অনুযায়ী, দলটি বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দল সরাসরি বাফুফে ভবনে আসবে। অরুনাচলে হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে রোববার ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /রাত ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit