রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

কারামুক্তির পর যে বার্তা দিলেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২০ মে) বেলা ৩.২৮ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে বের হন অভিনেত্রী ফারিয়া। এরপর ব্যক্তিগত গাড়িতে বাড়ির উদ্দেশে রওনা করেন। জামিনে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমে কোনো কথা বলতে চাননি অভিনেত্রী। এ সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। অভিমানে হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন তিনি। তবে বিকেল ৪:৩০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সবার উদ্দেশে ফারিয়া লেখেন,

সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে। ছোট্ট করে এ অনুভূতি প্রকাশের পরই আবার তা সংশোধন করেন অভিনেত্রী। নিজের অনুভূতি প্রকাশ করতে বাড়ান শব্দ আর বাক্যের ব্যবহার। লেখেন,

জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।

ফারিয়া আরও লেখেন আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।

 ছোট বার্তাকে সংশোধন করে আরও বাড়িয়ে সবার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশ করেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত

 

গতকাল ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরাত ফারিয়াকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৯ মে অভিনেত্রীকে আদালতে তোলা হয়। এ সময় ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ভিত্তিতে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়। তবে আজ মঙ্গলবার (২০ মে) স্পেশ্যাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসানের উত্থাপিত যুক্তিতে আদালত সন্তুষ্ট প্রকাশ করলে ৫ হাজার বন্ডে অভিনেত্রীর জামিন হয়।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়াসহ শোবিজের ১৭ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়। এ মামলা করেন বাদী এনামুল হক। দায়ের করা এ মামলায় তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। ওই সময় আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেন শোবিজের ১৭ জন তারকাসহ অভিযুক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit