শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের হজ পালনের জন্য এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার (১৯ মে) এ আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি আহত ফিলিস্তিনিদেরও বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। এই হজের সমস্ত খরচ সৌদি বাদশাহ নিজেই বহন করবেন।

সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার ফলে গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ৯০ শতাংশ জনগণ এখন বাস্তুচ্যুত। হামাস নিধনের নামে শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এমনকি ত্রাণের গাড়িও আক্রমণের শিকার হচ্ছে।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে। খাদ্য ও পানির অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /সকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit