বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ফ্যামিলি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিল ইতালি দূতাবাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। চলমান ২০২৫ সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, “ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ভিসা অফিস নিয়মিত কাজ করছে। ২০২৫ সালের আবেদনগুলো প্রক্রিয়াকরণ এখন ভিসা অফিসের অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে।”২০২৪ সালের জমে থাকা ফাইল (ব্যাকলগ) নিয়েও দূতাবাস বলেছে, “পিছিয়ে থাকা আবেদনগুলোও ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালার আওতায় নিষ্পত্তি করা হচ্ছে।”

দূতাবাসের বার্তায় বলা হয়, “জরুরি কেস যেমন শিশুদের বিষয় কিংবা মানবিক বিবেচনার আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত ও আইনি বিবেচনায় দ্রুত প্রক্রিয়াকরণ করা হচ্ছে।”“আবেদনকারীরা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষা করেন,”—বলেন দূতাবাস কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit