রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

নুসরাত ফারিয়া রাজনীতি সচেতন না: খায়রুল বাসার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা থাকায় গ্রেফতার হয়েছেন ঢালিউড অভিনেত্রী পর্দার হাসিনা নুসরাত ফারিয়া। গতকাল রোববার (১৮ মে) শেখ হাসিনার মতো দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ফারিয়ার পাশে দাঁড়ালেন। ছোটপর্দার অভিনেতা তার পোস্টে লিখেছেন— নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। উনি অভিনেত্রী, উনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন— এটি উনার কাজ। 

খায়রুল বাসার বলেন, তাহলে একটা সিনেমায় অভিনয় করা কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সবাইকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন, তারাই অভিনয় করেছেন। তিনি বলেন, এটি সিম্পল। এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এ ক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে?

অভিনেতা বলেন, এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? মিডিয়াসংশ্লিষ্ট যারা আছেন, আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন। তিনি বলেন, আমার ধারণা— উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি বলে জানান খায়রুল বাসার।

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit