শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ট্রেনের নিচে ঝাঁপ, চাকায় আটকে এক কিমি দূরে পড়ল ছিন্নভিন্ন অংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার পর চাকায় আটকে এক কিমি দূরে পড়ল তার শরীরের ছিন্নভিন্ন অংশ।

সোমবার দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার আধুনগর রূপবানপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া স্টেশনমাস্টার মো. লোকমান।

মৃত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদারপাড়া গ্রামের মৃত রজিউল্লাহর ছেলে। সরেজমিন পরিদর্শনে এলাকাবাসী জানান, সোমবার সকালে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হয়ে যান প্রবাস ফেরত বাদশা মিয়া। সকালে থানার পেছনে রেললাইনের ওপর হাঁটতে দেখেছেন পথচারীরা।

ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির নিচে ঝাঁপ দেন তিনি। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের মাঝখানে ছিটকে পড়ে থাকে।

মৃতের ছেলে জিসান বলেন, সকাল ৯টার দিকে জায়গা-জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। বাবা এক বছর আগেও বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল। রেললাইনে কাটা পড়ে খবর পেয়ে বাবার পরিচয় শনাক্ত করি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit