সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

পাকিস্তানের সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলার পরামর্শ বাংলাদেশ সরকারের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সাংবাদিকেদের সঙ্গে কথা বলার সময় সোমবার (১৯ মে) এমনটিই জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘নিরাপত্তা বিবেচনায় বিসিবিকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আমরা পরামর্শ দিয়েছি, রাওয়ালপিন্ডি কিংবা সীমান্তঘেঁষা স্টেডিয়ামে ম্যাচ না খেলতে। এখন বিসিবি-পাকিস্তান বোর্ড মিলে পরবর্তী পরিকল্পনা নেবে, যাতে সিরিজটা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে শেষ করা যায়।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান সফর নিয়ে এনএসসি থেকে বিসিবি সরকারের মতামত জানতে চেয়েছিল। এনএসসি থেকে পাকিস্তান দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে আমাদের ইতিবাচক রিভিউ দেয়া হয়েছে যে, এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে নির্দেশনা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলা হয়।’

পূর্বের সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই অনুযায়ী, আগামী ২৫, ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন ফয়সালাবাদ ও লাহোরে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। তবে পিএসএল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের পাকিস্তান সফরও পিছিয়ে যাচ্ছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit