শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি-কামরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এর আগে দীপু মনি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মো. মনির হত্যা এবং সালমান এফ রহমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।  

এদিন সকালে এসব আবেদনের শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর এসব মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন আর্জি জানান।  

এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।  

মাসুদ হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই কদমতলী থানার মিরাজনগরের প্যারাডাইস প্যালেস নামে নির্মাণাধীন বিল্ডিংয়ে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে মাসুদ গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি।  

এ ঘটনায় তার স্ত্রী হেনা বেগম গত ৪ সেপ্টেম্বর কদমতলী থানায় শেখ হাসিনাসহ ১১৮ জনের নামে মামলা করেন। অপরদিকে মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পলাশী সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চৌরাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় গুলিতে মনির নিহত হন।  

এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫১ জনের নামে আদালতে মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit