শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়বে আখাউড়া স্থলবন্দরে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৯ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : কয়েকটি পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ায় এর প্রভাব পড়বে দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। নিয়মিত যাওয়া প্লাস্টিক পণ্য ও তুলার বর্জ্য রপ্তানি বন্ধ হলে ব্যবসায়িরা বেশ লোকসানের মুখে পড়বেন।

তবে নিষেধাজ্ঞা জারির পর রবিবার বন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে এ বন্দর দিয়ে মাছ রপ্তানি হয়। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া কোনো পণ্য রবিবার বন্দরে প্রবেশ করেনি। নিষেধাজ্ঞার পণ্য বন্দরে এলে ওপার থেকে কি সিদ্ধান্ত জানানো হয় সেটি দেখার অপেক্ষায় আছেন ব্যবসায়িরা। পাশাপাশি তারা ওপারের ব্যবসায়িদের সঙ্গে এ নিয়ে কথাও বলছেন।

স্থলবন্দরের একটি সূত্র জানায়, চলতি অর্থবছরের ১১ মাসে এ বন্দর দিয়ে প্রায় সাড়ে চারশ’ কোটি টাকার পণ্য ভারতের আগরতলয় রপ্তানি হয়। এর মধ্যে এক থেকে দেড়শ কোটি টাকার প্লাস্টিক পণ্য ও তুলার বর্জ্য রপ্তানি হয় বলে ধারণা পাওয়া যায়। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি মো. নাসির উদ্দিন সাংবাদিকদেরকে জানান, এ বন্দর দিয়ে বিপুল পরিমাণ তুলা বর্জ্য ভারতে রপ্তানি হতো। এছাড়া বিভিন্ন কম্পানির প্লাস্টিক পণ্য যেতো।

নিষেধাজ্ঞার কারণে এখন এসব পণ্য রপ্তানি করা যাবে না। বন্দরের সিএন্ডএফ এজেন্ট হাসিবুল হাসান রবিবার দুপুরে জানান, বন্দরের রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে যেসব পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো তারা না নিলে তো ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব অবশ্যই পড়বে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৫, /রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit