শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন-তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫),তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

আহত তোফাজ্জল ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের বাসিন্দা। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় তলা ভবনের নিচ তলায় পরিবার নিয়ে থাকেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করত। রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়।

পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রাতের দিকে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে।

জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /সকাল ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit