বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। বলা হচ্ছে, এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন মতে, আফগানিস্তানের তালেবান সরকার কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কয়েকদিন পরই মুত্তাকির সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ হলো। যদিও আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি।
ফোনালাপের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জয়শঙ্কর লেখেন, ‘আজ (১৫ মে) সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা করেছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ 

 তিনি আরও লেখেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত-আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার প্রতি মুত্তাকির দৃঢ় প্রত্যাখ্যানকেও স্বাগত জানিয়েছি।’ তালেবানের যোগাযোগ-বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদের মতে, ফোনালাপের সময় আমির খান মুত্তাকি ড. জয়শঙ্করকে আফগান নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসার জন্য আবেদন করছেন তাদের জন্য আরও ভিসা দেওয়ার অনুরোধ করেছেন। 

 তিনি আরও উল্লেখ করেন, এ বৈঠকে দ্বিপাক্ষীক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দিদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। 

এর আগে, গত ২৭ এপ্রিল তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি তথা যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit