শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ওই দিন তাদের ২১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে।এর আগে গত ২৭ আগস্ট হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। 

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। গত ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit