মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

চৌগাছায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৬ Time View
এম এ রহিম , চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর এলাকার চাঁদপুর এবং জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে সৌর শক্তিচালিত দুটি সেচ পাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে এ সেচ পাম্পগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর স্বপ্নকুড়ি নারী কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি সোনিয়া বেগম এবং মাড়ুয়ার বিলপাড় মাঠে প্রভাতি নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি রেবেকা বেগমের নিকট পাম্পের চাবি হস্তান্তর করা হয়। 

উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যশোরের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মনিরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ফারজানা ইসলাম। রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা উপজেলা  কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন  ও উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান।

এ সময় উপস্থিত  ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যশোর জেলার কারিগরি পরামর্শক শেখ তানভীর হোসেন, যশোর জেলা বিএডিসির উপ-সহকারী কর্মকর্তা আদনান আল বাচ্চু, ঢাকা শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম রিফাত, প্রোডাকশন মার্কেটিং ফ্যাসিলিটেটর আকাশ চক্রবর্তী, প্রজেনজিৎ বর্মনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জলবায়ু-বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সৌর শক্তিনির্ভর এসব সেচ পাম্প স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কৃষি উৎপাদনে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। এই উদ্যোগ কৃষকের সেচ খরচ কমিয়ে এনে তাদের আর্থিকভাবে লাভবান করবে। উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করেছে রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), সহযোগিতায় রয়েছে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit