সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮৫ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়।

উপজেলা বিএনপিতে ৯জনকে যুগ্ম আহবায়ক  করা হয়েছে। তারা হলেন, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুল রশিদ সরকার, অ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা। অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রকছেদ আলী আমীন লাবু, সাইফুল ইসলাম বাদল, একেএম সামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, গোলাম মর্তুজা মুকুল, আনোয়ারুল ইসলাম খোকাকে সদস্য করা হয়েছে।

পৌর বিএনপিতে ১০ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন, নুরে সাবা স্টার, আজিজার রহমান মাষ্টার, ইফতেখারুল ইসলাম এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু, মজিবর রহমান। নজরুল ইসলাম, কামরুজ্জামান সরকার মিলন, আতাউর রহমান রেবেল, শাহাজান আলী, আব্দুর রফিক, আসলাম উদ্দিন আহম্মেদ, ইসমাইল হোসেন, নুরুল্লাহ, মতিয়ার রহমান, ইছাহাক আলী, রফিকুল ইসলাম, ফজলুল করিম ও আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit