শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভারতের হামলায় সেনাসহ নিহতের সংখ্যা জানাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সংঘাতে ১১ সেনা সদস্য ও ৪০ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। নিহতদের মধ্যে ৭ নারী ও ১৫ শিশুও রয়েছে। পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার সময় তারা প্রাণ হারান।

মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের “উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিহত করতে গিয়ে কমপক্ষে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৮ জন। একইসঙ্গে ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন এবং আরও ১২১ জন আহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন: নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।

এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন: স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক, সিনিয়র টেকনিশিয়ান মুবারক।

বিবৃতিতে বলা হয়, “এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা— তাদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।”

আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, “পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া দিয়ে।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৫, /দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit