রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কসবায় ১০০ ল্যাপটপ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৭ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বিকেলে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে পিইডিপি-৪ কর্মসূচির আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়।কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। প্রধান শিক্ষক মো. ফারুক আহাম্মদ ভুইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদ, সাংবাদিক আবুল খায়ের স্বপন, খ. আ ম. হারুনুর রশিদ ঢালী, মো. সবুজ খান জয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম রব্বানী, প্রধান শিক্ষক তাছলিমা আক্তার দীপ্তি।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৫, /সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit