শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এক সপ্তাহে  চার কোটি টাকার পণ্য জব্দ করলো বিজিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৬ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের গত এক সপ্তাহের অভিযানের প্রায় চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসবের মধ্যে অন্তত ৪০ ধরণের পণ্য রয়েছে। ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে  নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিতকায় এসব পণ্য জব্দ করা হয়। 
বিজিবি সূত্র জানায়, গত ৪ মে থেকে ১০ মে পর্যন্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়বজ¦লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার গঙ্গাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদ্বার, মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় চার কোটি ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক, মোবাইল ফোনের ডিসপ্লে, মাছের রেণু, তেল, পাউডারসহ অন্তত ৪০ ধরণের পণ্য জব্দ করা হয়। অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার বাঘশিমুল গ্রামের মো. কবির হোসেন (৪০) নামে একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৫, /সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit