শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছোঁয়া দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছিল। সে কারণে মাঝে কিছুটা সময় ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা ছিল।

আজ রবিবার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ফেডারেশনে অ্যাডহোক কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ সারা দেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছিল। সেগুলো পুনর্গঠনে কার্যক্রম চলমান আছে। আমরা এখন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে ক্রীড়া ফেডারেশন এবং সংস্থাগুলো পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে। ক্রীড়াক্ষেত্র আবারও পুনর্জীবিত হচ্ছে।’ 

উপদেষ্টা বলেন, ‘খেলাধুলা সমাজ থেকে বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর জীবন গড়তে সহায়তা করে। স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু স্বল্পতা রয়েছে। তবে তা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, যার সুষ্ঠু বণ্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রগুলোকে প্রমোট করা সম্ভব হবে।’

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ৯ থেকে ১১ মে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় তিন দিনব্যাপী ‘২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫’ শুরু হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের ২১টি ওজন শ্রেণিতে পুরুষ খেলোয়াড় ৫১৭ জন, মহিলা ২২৩ জন, বিভিন্ন সংস্থার ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং ও ম্যাটের জন্য রেফারি/জাজ ৮০ জন- সর্বমোট ১০৮১ জন অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit