শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

হ্যান্সি ফ্লিকের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব: রাফিনিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : জাভি হার্নান্দেজের অধীনে বার্সায় অবহেলিত ছিলেন রাফিনিয়া। ঠিকঠাক ম্যাচ সময় পাননি। ভর্সৎনা পেয়েছেন সমর্থকদেরও। একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাব ছেড়ে যাওয়ারও। কিন্তু মৌসুমের শুরুতে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নিতেই বদলে গেল দৃশ্যপট।

জার্মান কোচের আস্থার প্রতিদান কড়ায় গন্ডায় দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। চলতি মৌসুমে উড়তে থাকা বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩২ গোল করার পাশাপাশি ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে এক মৌসুমের মাঝেই জয় করে নিয়েছেন সমর্থকদের হৃদয়। গত মৌসুমেও যারা রাফিনিয়াকে ক্লাব ছাড়ার বার্তা দিয়েছিল, তারাই এখন মাথায় তুলে রাখছে।
 
আর রাফিনিয়াকে এ অবস্থানে পৌঁছে দিতে বড় ভূমিকাটা রেখেছেন কোচ হ্যান্সি ফ্লিক। জার্মান কোচের প্রতি তাই কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো রকম কার্পণ্য করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ফ্লিককে নিয়ে রাফিনিয়া বলেন, ‘ আমি হ্যান্সি ফ্লিকের কাছে চিরকাল-ই কৃতজ্ঞ থাকব। তিনি আমার পুরো ক্যারিয়ার পরিবর্তন করে দিয়েছেন। ভবিষ্যত নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আমাকে প্রস্তুত দেখতে চান। তিনি আমাকে তার পরিকল্পনায় দেখেন।’

ক্লাবের হয়ে চলতি মৌসুমে কোপা দেল রে শিরোপা জিতেছেন রাফিনিয়া। লা লিগার শিরোপাও প্রায় নিশ্চিত। তবে আফসোস হয়ে থাকবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit