শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে  বিক্ষোভ মিছিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন এবং শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে লালমনিরহাটে  বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে   লালমনিরহাটে  বিক্ষোভ মিছিল ও মিশনমোড়ে সড়ক অবরোধ করে প্রতিবতদ সমাবেশ করেন।

এ সময় গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতারা তাদের বক্তব্যে বলেন, রাজপথে আমাদের একটাই দাবি আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের রাজনীতি করা হোক। কারন এই আ’লীগ ও তার দোসররা এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। বক্তারা আরও বলেন, ছাত্রদের তৈরি বর্তমান এই অন্তর্বর্তিকালিন এই সরকার আ’লীগকে আবারো সুসংগঠিত করতে কাজ করছে। তাদের ইশারায় স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা আর এই দেশের রাজনীতিতে দেখতে চাই না।

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। আওয়ামী লীগ বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এ দেশের লাখ কোটি মানুষের অধিকার হরণ করেছে। গুম, খুন, গণহত্যার সঙ্গে জড়িতদের এজেন্ট আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না।

হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যাকারী আওয়ামীলীগের রাজনীতি দ্রুত নিষিদ্ধ করা হোক বলে তাাা দাবি কররন। গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই সমাবেশে অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit