শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভারত-পাকিস্তানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কী কথা হলো

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফোনে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা করেছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আলোচনার কথা জানিয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, গত রাতে ভারতের হামলার পর অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসহাক দার তাকে অবহিত করেছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন। তবে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে কারও মৃত্যুর বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর কিছু বলার উল্লেখ নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথোপকথনের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit